শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে ৫শ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৪৮৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:

ভৈরবে ৫শ পিস ইয়াবাসহ ২ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এ সময় মাদক বহনকারী ঢাকা মেট্রো-খ ১১-০৩৯৪ নম্বরের একটি সাদা রঙ্গের প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বড় পাথর গ্রামের আফছর আলীর ছেলে কাউছার আহমেদ (২৭) ও একই জেলার বিশ্বনাথ উপজেলার নোয়াঁগাও গ্রামের মোজাফফর আলীর ছেলে চাঁন মিয়া (৩৮)।

আজ বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ের নূরানী জামে মসজিদের সামনে থেকে তাতেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই শ্যামল চন্দ্র নাথ এর নেতৃত্বে বুধবার ভোরে ভৈরব দূর্জয় মোড় এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এসময় ভোর সোয়া ছয়টার দিকে গোপন সংবাদের বর্ণিত প্রাইভেটকারটিকে আটক করা হয় । পরে প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা। যার আনুমানিক মূল ১লক্ষ ৫০ হাজার টাকা।

উদ্ধারকৃত ইয়াবা প্রাইভেটকার যোগে সিলেট থেকে পাচারের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com