শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কটিয়াদিতে ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

র‌্যাবের বিশেষ অভিযানে গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা হতে মো: আনোয়ার হোসেন (৩১) ও মো: আল-আমিন (৩০) নামে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

মাদক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনের পিতার নাম ওসমান মিয়া। সে ভৈরব উপজেলার মিরার চর এলাকার বাসিন্দা। অপরদিকে মো: আল-আমিনের পিতার নাম মো: হামিদ মিয়া। সে একই জেলার কুলিয়ারচর উপজেলার নওয়াগাঁও এলাকার বাসিন্দা।

বুধবার রাত আনুমানিক রাত সাড়ে আটটায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন, যৌতুক ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com