শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মিলন প্লাজায় ভয়াবহ আগুন, ১ জন গুরুত্বর আহত

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ গৌরাঙ্গ বাজারে মিলন প্লাজায় আগুন নিয়ন্ত্রণের পরের অবস্থা। ছবি : মোস্তাফিজুর রহমান

মো: আল-আমীন : 

শহর ব্যস্ত হওয়ার আগেই আগুনের থাবা কিশোরগঞ্জ গৌরাঙ্গ বাজার মোড়ের মিলন প্লাজায়। সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মিলন প্লাজার দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটে কারণে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একজন সদস্য জানান তিনি সকাল ৮টায় আগুন লাগার ঘটনা জানতে পারেন। সাথে সাথে তিনি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে দেন। পরবর্তীতে আরেকটি ইউনিট নিয়ে তিনি নিজেও ঘটনাস্থলে আসেন। আগুনের ভয়াবহতা দেখে তিনি আরও ২টি ইউনিটের জন্য খবর পাঠান। তিনি জানান প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হতাহতের ঘটনা মাথায় রেখে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের ৪র্থ ও ৫ম তলার আবাসিক বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে আনেন। আগুনের প্রদাহ বেশি থাকায় ভবনটির চারপাশের সকল রাস্তা বন্ধ করে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হয়। অপরদিকে আগুন নেভাতে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান নাছির উদ্দিন খন্দকার নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনের খবর পেয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা ছিল পুলিশের। সাধারণ মানুষের কোনোপ্রকার ক্ষতি যেন না হয় তাই আশপাশের সকল রাস্তাঘাট বন্ধ করে কাজ করা হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান জানান, আগুন এখন নিয়ন্ত্রণে । ভেতরে প্লাস্টিক ও ইলেকট্রকিক্স পণ্য থাকায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com