রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।

এসময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে দেশের প্রতিটি উপজেলায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে হলেও যুবসমাজ যেন সুন্দর-স্বাভাবিক জীবন-যাপন করতে পারে এবং কোনো ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে যেন তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে সে লক্ষেই ফুটবলসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে আগানগর একাদশকে হাড়িয়ে জয়লাভ করে কালিকাপ্রসাধ একাদশ। ম্যাচ শুরুর প্রথম থেকেই গ্যালারিতে বসে স্থানীয় জনগণের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ খেলা উপভোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com