শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে ১০টি দল নিয়ে কমলগঞ্জে এ প্রতিযোগিতার শুরু হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে প্রবেশ করে প্রথমে উদ্বোধনী দল ৮নং মাধবপুর ইউপি ও ৯নং ইসলামপুর ইউপি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com