মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশুনা করা ভুটানের প্রধানমন্ত্রী সর্বশেষ বাংলাদেশে এসে এক অনুষ্ঠানে বলেছিলেন ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সেই কথাটির পুনরাবৃত্তি করে সকল ডাক্তারদের আবারও স্মরণ করিয়ে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম.পি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী  কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী  ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতমিনিময় সভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন- সরকার প্রতি বছর মেডিকেলে শিক্ষার্থীদের ভালো পড়াশুনার জন্য প্রচুর অর্থ ভর্তুকি দিচ্ছেন। প্রতি বছর হাজার হাজার নতুন ডাক্তার তৈরী হচ্ছে। কিন্তু দু:খের বিষয় তাদের মধ্যে ভালো ডাক্তারের বড়ই অভাব। এখনো আমাদের দেশের প্রচুর অর্থ চিকিৎসা সেবার জন্য বাহিরের দেশে যাচ্ছে। আমরা রোগীর সঠিক রোগ নির্ণয় না করেই চিকিৎসা করার চেষ্টা করি, যার ফলে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না।

৪ দিনের কিশোরগঞ্জ সফরের আজ তৃতীয় দিনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মতবিনিময় সভায় মেডিকেল হাসপাতালটি আগামী ৩রা নভেম্বরের আগেই উদ্বোধনের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন এই মেডিকেল কলেজের সকল অসমাপ্ত কাজগুলো দ্রুতই শেষ করা হবে। একটি অডিটোরিয়াম হল ও বিভিন্ন দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় মতবিনিময় সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা প্রায় ১২ টার পর অনুষ্ঠান শুরু হয়। মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ, নার্স সংগঠন, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম, প্রয়াত শীলা ইসলাম ও অত্র মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মুনছুর খলীলের প্রতি সম্মানতা প্রদর্শন করে তাঁদের জন্য দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় মতবিনিমিয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কলেজ অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা: সজল কুমার সাহা, হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. আফজল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: দ্বীন মোহাম্মদ, জেলা বিএমএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা: মাহাবুব ইকবাল, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কলেজের শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com