সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় দশম শ্রেণির ছাত্র নিহত, আহত ১

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ থেকে অনন্যা সুপার সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯১৮৮) ভৈরবের দিকে যাওয়ার পথে রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলের দুই আরোহী হৃদয় হোসেন (১৬) নিহত ও রুমন মিয়া (১৮) গুরুতর আহত হয়।

হতাহতদের মধ্যে নিহত হৃদয় হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোহার গ্রামের আবু তাহেরের ছেলে ও স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত হৃদয় হোসেন ও আহত রুমন মিয়া একই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

সকালে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া রুমন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়। তাকে এখনো গ্রেফতার করা যায়নি। তবে বাসটি আটক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com