শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে হতদরিদ্রদের বরাদ্ধকৃত ১২শ কেজি চাল গায়েব, বিতরণ বন্ধ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ভৈরব উপজেলার শ্রী-নগরে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে বিতরনের জন্য উত্তোলনের ২৪ বস্তা চাল গায়েব হয়ে গেছে। চাল গায়েবের কারনে কার্ডধারী ৩শ ১৮জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরন বন্ধ করে দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক অফিস। এবিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

জানাযায়, প্রতিবছরের ন্যায় এবছরও সরকার সারাদেশে ১০টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে । এরই অংশ হিসেবে আজ ১৬ সেপ্টেম্বর থেকে ভৈরবের ৭টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রত্যেক পরিবারের মাঝে মাসে ৩০কেজি করে চাল বিতরন শুরু হয়। আর এই বরাদ্ধকৃত চাল ডিলাররা ৭সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন করার কথা। পরে উত্তোলনকৃত চাল বোঝে নিয়ে গুডাউনে রেখে টেগ অফিসারের সামনে বিতরণ কররা হবে।

কিন্ত খোজঁ নিয়ে জানা গেছে উপজেলার শ্রী-নগর গ্রামের ডিলার হেলাল উদ্দিন তার বরাদ্দকৃত ৩শ ১৮ জন কার্ডধারী হতদরিদ্রের জন্য ১শ ৯০বস্তা চাল ডিওর মাধ্যমে উত্তোলন করলেও গত সোমবার সকালে গুডাউনে রাখা বরাদ্দকৃত চাল বিতরনের আগে যাচাই করা হলে বরাদ্দের ২৪ বস্তা চাল কম পাওয়া যায়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শরীফ মোল্লাহ, শ্রী-নগর ইউপি চেয়ারম্যান সার্জেন্ট ( অবঃ ) তাহের ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আবুল বাসারসহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারকে গায়েব হওয়া ২৪ বস্তা চাল এনে পূরণ করার জন্য চাপ দেয়। এসময় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ বন্ধ ঘোষনা করেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ।

এ বিষয়ে টেগ অফিসার এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী খন্দকার শফিকুর রহমান বরাদ্দের ২৪ বস্ত চাল গায়েবের কথা স্বীকার করে বলেন, চাল কম পাওয়ায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং ডিলার হেলাল উদ্দিন কে গায়েব হওয়া চাল উদ্ধারের জন্য বলা হয়েছে । এছাড়া বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে ।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, বিষয়টি শুনেছি। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্র¿ক কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে ।

পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শরীফ মোল্লার সাথে কথা হলে তিনি জানান, বরাদ্দকৃতের ১শ ৯০ বস্ত চাল উত্তোলন করেছেন ডিলার হেলাল উদ্দিন। উত্তোলণের পর ডিলার হেলাল উদ্দিন চাল বিতরণ করে দিতে বার বার আমার কাচে অনুমতি চাচ্ছিলেন। পরে আমি রাজি না হয়ে যাচাই করি এবং তার গোডাউনে ১শ ৯০ বস্তা চালের মধ্যে ১শ ৬৬ বস্তাা চাল পায়। বাকি ২৪ বস্তাা চাল উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ নেতৃবৃন্দদের বলে এসেছি । চাল সম্পূর্ণ না পাওয়ায় বিতরণ আপাতত বন্ধ রেখেছি । এছাড়া অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ২/১ দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com