সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

সাংবাদিকদের রিপোর্টে ২৫ বছর পর অন্ধকার থেকে মুক্তি শিকলবন্দি রতনের, ভিডিও দেখুন

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০২৮ বার পড়া হয়েছে
শিকলের বন্দি জীবন থেকে মুক্ত করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রতন মিয়াকে। ছবি : সামছুল আলম শাহীন

পাশের বাড়ির এক প্রতিবেশীর লাঠির আঘাতে আহত হওয়া রতন মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় ২৫ বছর যাবত শিকলবন্দী জীবন যাপন করেছে। পরিবারের লোকজন তাকে চিকিৎসা না করিয়ে বন্দী করে রাখে অন্ধকার ঘরে। রতনের জীবনের মোট বয়সের প্রায় অর্ধেক জীবন চলে গেছে শিকল পরিহিত অবস্থায়। সাধারণ মানুষের সাথে চলাফেরা দূরের কথা বাড়ির আশেপাশেও যেতে পারেন না পায়ে শিকলের কারণে। রতন মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ সাটিয়াদী গ্রামের মৃত আবদুল মোমেনের ছেলে। অবশেষে সোস্যাল মিডিয়া ও সাংবাদিকদের কল্যাণে বিষয়টি নজরে আসে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসানের।

মঙ্গলবার সকালে (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জমির মো. হাসিবুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন অ্যাম্বুলেন্সসহ সাটিয়াদী গ্রামে রতনদের বাড়ি যান। সেখানে একটি ঘরের বারান্দায় অন্ধকার কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য প্রকল্পে এনে ভর্তি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, সাংবাদিকদের মাধ্যমে শিকলবন্দি রতন মিয়ার করুণ অবস্থার কথা জানতে পেরে আমাদের প্রশাসন থেকে তাৎক্ষণিক তাকে উদ্ধারে উদ্যোগ নেয়া হয়। বর্তমানে রতনের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অন্ধকার ঘর থেকে হাসপাতালে চিকিৎসাধীন শিকলবন্দী রতন মিয়া। ছবি : সামছুল আলম শাহীন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জমির মো. হাসিবুস সাত্তার বলেন, সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় রতনের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। তার শরীরে রক্তশূন্যতা আছে। তিনি অপুষ্টিতে ভুগছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সুস্থ করে তোলা হবে।

রতনের পরিবারের লোকজন জানান, তাকে ২৫ বছর আগে আমরা অনেক চিকিৎসা করিয়েছি। অন্যের ক্ষতি করতে পারে এমন ভয়ে রতনকে নির্জনে বেঁধে রাখা হয়েছিল।

https://www.youtube.com/watch?v=uh7YLkV5ZkY

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com