কিশোরগঞ্জে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কিশোরগঞ্জ শহরের বড়পুল মুকসেদপুর এলাকায় চেক পোস্ট স্থাপন করে ট্রাকভর্তি ৪৮ কেজি গাঁজার চালানসহ ৩জনকে আটক করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জে ট্রাকে করে গাঁজার চালান পাচারের সময় ৪৮ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনকারী ট্রাকসহ তাদের আটক আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত ৩জন কুদ্দুস মিয়া (৩২), মো. আব্দুল আহাদ ওরফে টিপু (২৩) এবং ওমর ফারুক (২৮)। তাদের মধ্যে কুদ্দুস মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা গ্রামের মৃত রজব আলীর ছেলে, মো. আব্দুল আহাদ ওরফে টিপু, একই উপজেলার রসুলপুর গ্রামের মৃত এতিম আলীর ছেলে এবং ওমর ফারুক একই উপজেলার উত্তর সুরমা (মিরা পুসকুনি) গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
জরুরী গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব টহল জোরদার করা হয়। চেক পোস্ট পরিচালনা করার সময় একটি ট্রাককে এর গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি তল্লাসি করে ৪৮ কেজি গাঁজাসহ কুদ্দুস মিয়া, মো. আব্দুল আহাদ ওরফে টিপু এবং ওমর ফারুক নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।