শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে র‌্যাবের হাতে চার মাদক ব্যবসায়ী আটক, সাড়ে ৫২কেজি গাঁজা উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ভৈরবে তিন নারীসহ মোট চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে ভৈরবের গোছামারা গ্রামের জনৈক আকবর মিয়ার বসতবাড়ি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃতদের হেফাজতে থাকা সাড়ে ৫২কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। আটকৃতরা হলেন, ভৈরবের কালিপুর গ্রামের আকবর মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৪০), কুলিয়ারচর থানাধীন চুমুরি কালিরবন গ্রামের মৃত খোকন মিয়ার স্ত্রী মোছাঃ আর্জিনা বেগম ওরফে আরজু (৫০), নরসিংদীর বেলাব থানাধীন নারায়নপুর এলাকার মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৫০) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার গঙ্গানগর গ্রামের গফুর মিয়ার ছেলে কাদের মিয়া (৪২)।

র‌্যাব জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ভৈরবের গোছামারা গ্রামে জনৈক আকবর মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত চার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে থাকা সাড়ে ৫২কেজি গাজাঁ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৮লক্ষাধিক টাকা। এছাড়াও এসময় মাদকদ্রব্য বেচা-কেনার নগদ ৩০হাজার টাকা জব্দ করা হয়।

এঘটনায় উদ্ধারকৃত মাদক ও আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com