শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে প্রতিবন্ধি কিশোরকে গলা কেটে হত্যা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে অটো-সিএনজি গ্যারেজের পাহারাদার রাজিব নামের এক প্রতিবন্ধি কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের কালিপুর রতন খানের সিএনজি অটোরিক্সা গ্যারেজের ভিতর থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত রাজিব আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মনা মিয়ার পুত্র ।

পুলিশ ও এলাকাবাসিরা জানায়, নিহত রাজিব (১৮) গত ১মাস আগে ওই গ্যারেজে পাহারাদার হিসেবে কাজে যোগ দেয় । আজ সোমবার রাতের যে কোন সময় গ্যারেজের ভিতর ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে গলা ও লিঙ্গ কেটে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে আল-আমিন নামে এক অটোরিক্সা চালক আটোরিক্সা আনতে গিয়ে গ্যারেজের ভিতর মরদেহ পড়ে থাকতে দেখে । পরে এলাকাবাসি ও গ্যারেজের মালিক রতন খান ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয় ।

খবর পেয়ে ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার রেজুয়ান দিপু ও ভৈরব থানার ওসি ( তদন্ত) বাহালুল খান বাহার ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কি কারনে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com