শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ইত্যাদি’তে এবারের অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওরে ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। এ পর্বে তুলে ধরা হয়েছে সেখানকার হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

‘ইত্যাদি’র এবারের পর্ব নিয়ে নিজের ফেসবুক পেইচে হানিফ সংকেত শুক্রবার (৪ অক্টোবর) একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন এবারের পর্বে দর্শকরা দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতি।

হানিফ সংকেত তার পোষ্টে আরও লিখেন, আমাদের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর। এবারের পর্বে দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছেন-তখনকার আর এখনকার হাওর সম্পর্কে তার উপলব্ধির কথা। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা। বলেছেন জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ চলার পথের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথা।

অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতো ছিলেন হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com