রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাঠে ৮০ হাজার দর্শক দেখবেন আজকের বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৫৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল ২০২২ ও এশিয়ান কাপের বাছাইপর্বের একটি ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কলকাতার বিখ্যাত ফুটবল স্টেডিয়াম সল্টলেকে রাত ৮টায় মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ। খবর বিবিসি বাংলা’র।

কর্তৃপক্ষ জানায়, আশি হাজারেরও বেশি ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি আজ কানায় কানায় পূর্ণ থাকবে। কারণ কারণ এরইমধ্যে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ-ভারত ফুটবল শক্তি: প্রায় পাঁচ বছরের বেশি সময়ে মুখোমুখি হয়নি দুই দল। বাংলাদেশ ও ভারতের শেষ দুটো ম্যাচ হয়েছে ২০১৩ ও ২০১৪ সালে, যেই দুটো ম্যাচ ১-১ ও ২-২ গোলে ড্র হয়েছে। কিন্তু ওই সময় ভারত ছিল র‍্যাঙ্কিংয়ের ১৭১ নম্বর স্থানে এখন আছে ১০৪ এ। আর এখন বাংলাদেশ রয়েছে ১৮৭ নম্বরে।

মাঠে নামার আগে দু’দলের প্রেস কনফারেন্সে বিস্তর আলোচনা হয়েছে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচ নিয়ে। ঢাকা অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ভারতের ইউক্রেনিয়ান কোচ আইগর স্টিম্যাকের মতে, বাংলাদেশ কাতারের কাছে হারলেও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল। শুধু যথাযথ ফিনিশারের অভাবে জয় পায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com