শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশেল মাটিতে প্যারাগুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

আগামী মাসে বাংলাদেশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দুই ল্যাতিন পরাশক্তির ফুটবল লড়াই। নির্বাসন কাটিয়ে ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সবশেষ কোপা আমেরিকায় ‘কনমেবল’কে নিয়ে বিরূপ মন্তব্য করায় আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ আছেন তিনি।

রোববার স্পেনের এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ইকুয়েডরকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক সূচিতে মেসির প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে এখন খেলছে না মেসি। বাইরে রয়েছে সার্জিও আগুয়েরো। সে দীর্ঘদিন ধরে চোটে ভুগেছে। ক্লাবে শতভাগ অনুশীলন করতে পারছে না। দুজনই পরের মাসে ফিরবে এটা নিশ্চিত।

গেল জুন-জুলাইয়ে ব্রাজিলে হয় কোপা আমেরিকা। ওই সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মেসি। ফলে আন্তর্জাতিক ফুটবলে ৩ মাস নিষিদ্ধ হন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com