শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইনালে কিশোরগঞ্জ-টাঙ্গাইল এবং মানিকগঞ্জ-ফরিদপুর

আল-আমিন সবুজ
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭১৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর প্রতিযোগিতায় টিকে রইলো কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলা।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বালিকাদের প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নেমেছিলো নারায়ণগঞ্জ জেলা। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা। আরেক ম্যাচে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে নরসিংদী জেলার প্রতিপক্ষ ছিলো টাঙ্গাইল জেলা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নেয় টাঙ্গাইল জেলা। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর বেলা ২ টায়।

এদিকে বালকদের প্রথম সেমিফাইনালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নামে ফরিদপুর জেলা। ম্যাচের শেষ ৫ মিনিটে ৩ গোলের বড় জয়ে ফাইনালে জায়গা করে নেয় ফরিদপুর জেলা। আরেক সেমিফাইনালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাজবাড়ী জেলার বিপক্ষে মাঠে নেমেছিলো গত আসরের রানার্স আপ দল মানিকগঞ্জ জেলা। ৪ গোলের বড় জয় নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো মানিকগঞ্জ জেলা। আগামী ৩ নভেম্বর বিকেল ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com