রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে গুজব ছড়িয়ে বেশী দামে লবণ বিক্রী করায় দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা, ভিডিও দেখুন

মসিউর রহমান কায়েস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৪৬৯ বার পড়া হয়েছে

গুজব ছড়িয়ে বেশী দামে লবণ বিক্রির অপরাধে কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (মঙ্গলবার) বিকালে জেলা শহরের বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ দন্ড  প্রদান করে।

https://youtu.be/c7iAnnBgUnw

দন্ড প্রাপ্তদের মধ্যে বড়বাজারের সুমন স্টোরের মালিক সুমন মিয়াকে এক লাখ টাকা ও সোনালী স্টোরের মালিক অজন্ত সাহাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।  দন্ডপ্রাপ্ত দুজনেই লবণ ব্যবসায়ী বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালতের সাথে থাকা জেলা বাজার কর্মকর্তা মোছাঃ শিখা বেগম জানান, আজ সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে আতংক সৃষ্টি হয়। সুযোগ বুঝে দু’একজন অসাধু ব্যবসায়ী কোন সংকট ও কারণ না থাকা সত্ত্বেও অসাধুভাবে চড়াদামে লবণ বিক্রি শুরু করে।  খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বিভিন্ন বাজারে একাধিক অভিযান পরিচালনা করে। বর্তমানে লবণের দাম স্বাভাবিক রয়েছে।

কনজ্যুমার এসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি আলম সারোয়ার টিটু জানান, অনেকেই অসাধুভাবে মূল্যবৃদ্ধির চেষ্টা করলেও ভ্রাম্যমান আদালতের তাৎক্ষণিক অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com