রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

জঙ্গিবাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ধর্ম : মনিরুল ইসলাম

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮৮৪ বার পড়া হয়েছে

কাউন্টার টেরোরিজম এন্ড ক্রাইম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম বলেন, উগ্রবাদ, দেশ, জাতি মানবতার ও সকল ধর্মের শত্রু। উগ্রবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি বোধ গড়ে তুলতে পারলে বাংলাদেশে উগ্রবাদ কখনও মাথাচড়া দিয়ে উঠতে পারবে না।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজে ‘উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এ সেমিনারের আয়োজন করে।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ধর্ম। এ কারণে বহির্বিশ্বে মুসলমান শুনলেই সন্দেহের চোখে তাকায়। পশ্চিমারা জঙ্গিবাদ ও ইসলামকে সমার্থক করে ফেলেছে। ধর্ম কোন মানুষকে হত্যা বা ঘৃণা করতে শেখায় না। ধর্মীয় দায়িত্ববোধ থেকে এ বিষয়টা ওলামা ও মাশায়েখদের কাজ করতে হবে।

তিনি বলেন, জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ এর চেয়ে আপনার সন্তান মানুষ হবে কি না, দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হবে কি না সেদিকে নজর দিতে হবে। তাহলেই শর্টকাটে বেহেশতে যাবার জন্য সে প্রলুব্ধ হবে না। সে যুক্তি ও বুদ্ধি দিয়ে সঠিক পথটি বেছে নেবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ উগ্রবাদ, সামাজিক অন্যায় অনাচার এগুলো দমন করতে হলে সামাজিক ঐক্যবদ্ধ রূপ, রাজনৈতিক সচেতনতা ও সদিচ্ছা থাকতে হবে। এক্ষেত্রে বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো:  সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, জিপি বিজয় শঙ্কর রায়, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, শেখ মাসুদ ইকবাল, সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, শফিক আদনান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ

এসময় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় জোয়ারদারসহ গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com