শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ উপজেলায় নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়

আল-আমিন সবুজ
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৮৬১ বার পড়া হয়েছে

করিমগঞ্জ উপজেলায় নারী ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

করিমগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতায় সকালে প্রথম সেমিফাইনালে করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ন্যামতপুর স্কুল এন্ড কলেজের নারী দল। আরেক সেমিফাইনালে স্বাগতিক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়। বিকেলে টুর্নামেন্টের ফাইনালে কানম আক্তারের একমাত্র গোলে ন্যায়মতপুর স্কুলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে হ্যাট্টিক সহ ৩ গোল এবং ফাইনালে এক গোল মোট ৪ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের কানম আক্তার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com