রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

চুরির টাকা নিয়ে বন্ধুকে হত্যা, যুবকের মৃত্যুদন্ডের রায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৫১৪ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুমন মিয়া হত্যা মামলায় রাজিব ওরফে বুলবুল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। এ সময় মামলার একমাত্র আসামি রাজিব আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রাজিব ওরফে বুলবুল পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত মো. সুমন মিয়া একই ইউনিয়নের চরটেকী কোনাপাড়া এলাকার মাহতাব উদ্দিনের ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করতো।

মামলার বিবরণে জানা যায়, নিহত সুমন ও মো. রাজীব ওরফে বুলবুল ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই সুবাদে ২০১৫ সালের ৬ জুলাই রাত ১০টার দিকে রাজীব ওরফের বুলবুল কাজ আছে বলে মোবাইল ফোনে সুমনকে চরটেকী নামাপাড়া এলাকার পতিত জমিতে ডেকে নিয়ে যায়। জমিতে মো. রাজীব ওরফে বুলবুল তার গামছা বিছিয়ে বেশ কিছুক্ষণ দু’জনে কথাবার্তা বলে। এক পর্যায়ে রাত ১১টার দিকে মো. রাজীব ওরফে বুলবুল তার বন্ধু সুমনের সঙ্গে থাকা দুই হাজার ৮শ’ টাকা এবং এক হাজার ৮শ’ টাকা মূল্যের নকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য সুমনের গলায় গামছা প্যাঁচিয়ে মাটিতে শুইয়ে ফেলে। পিঠের উপর চড়ে বসে সজোরে গলায় গামছা দিয়ে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

পরে সুমনের নিথর দেহ রাজীব ওরফে বুলবুল কাঁধে করে নিয়ে বাড়ি সংলগ্ন চাচা আমির উদ্দিনের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে সুমনের নিথর দেহে উপর্যুপরি ছুরিকাঘাত করে লাশ চাচা আমির উদ্দিনের বাথরুমের ট্যাংকির মধ্যে ফেলে রেখে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় রাজীব ওরফে বুলবুল।

ঘটনার একদিন পর ৮ জুলাই দুপুরে জনতার সহায়তায় পুলিশ রাজীব ওরফে বুলবুলকে আটক করলে সে ঘটনার বিশদ বিবরণ দেয় এবং তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাথরুমের ট্যাংকির মধ্য থেকে সুমনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওইদিনই নিহত সুমন মিয়ার মা মোছা. শিউলী আক্তার বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। এছাড়া আসামি রাজীব ওরফে বুলবুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহাব উদ্দিন ওই বছরেরই ১৫ ডিসেম্বর রাজীব ওরফে বুলবুলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য-জেরা শেষে মঙ্গলবার (২৬ নভেম্বর) চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com