রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা উত্তর আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন যারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৬১৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ মান্নান কচি।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন। শুদ্ধি অভিযানের কারণে অনেক প্রার্থী এবার নেতৃত্বের দৌঁড় থেকে ছিটকে পড়েন।

এর আগে বেলা ১১টার দিকে মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় পুরো সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো উদ্যান।

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দু:সময়ে নেতা কর্মীদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওয়ান ইলেভেনে সময় ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তাকে জেল থেকে বের করতে যে উদ্যোগ নেয়া হয়েছিলো সেজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। এই অধিবেশন থেকে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com