সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ী কিশোরগঞ্জ জেলা

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ১১৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯।

রোববার (১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলার ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

আজ রোববার (১ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল ও জামালপুর জেলা দলর অংশ নেয়। এতে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com