শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন আজ

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪৩ বার পড়া হয়েছে

আজ শুক্রবার (১লা ডিসেম্বর) থেকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। এ উপলক্ষে সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আয়োজক কমিটি একটি মাধ্যম থেকে জানা যায়- স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, সাবেক সফল জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইতিবাচক রাজনীতির কিংবদন্তি পুরুষ কিশোরগঞ্জের কীর্তিমান ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

এতে ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলার ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আজ ১লা ডিসেম্বর  টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল জামালপুর জেলা দলের মুখোমুখি হবে। ১২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে।

টুর্নামেন্টের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনকে গতিশীল করার প্রয়াসের অংশ হিসেবে প্রয়াত রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের নামে টুর্নামেন্টটি শুরু হচ্ছে। টুর্নামেন্টটির সফল সমাপ্তির পর ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে ২০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠ এবং গ্যালারীর প্রস্তুতি কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com