রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার মৃধা

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কড়িয়াইল ক্লাস্টারে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল বাশার মৃধা। তিনি কিশোরগঞ্জ জেলায় এ বছর (২০১৯ সালে) শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগে উপজেলায় পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে ছিলেন।

গত সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ও জেলা যাচাই-বাছাই কমিটির সদস্যগণ মোহাম্মদ আবুল বাশার মৃধাকে জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জেলায় শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেন।

জানা যায়, প্রতিটি বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ করণ, শতভাগ উপস্থিতি, শতভাগ মিড ডে মিল চালু, শিক্ষার্থীদের  রিডিং এন্ড রাইটিং এর দক্ষতা অর্জন, বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সজ্জিত করণ, বিভিন্ন ধরণের ইনোভেশন আইডিয়া চালু, প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ কর্ণার এবং শহীদ মিনার স্থাপন সহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মোহাম্মদ আবুল বাশার মৃধাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়েছে।

২০১১ সালে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথমে সুনামগঞ্জ জেলায় যোগদান করে পরবর্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ও বর্তমানে সদর উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com