রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবলে নেত্রকোনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে অনুষ্ঠিত খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শিরোপা জিতেছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে নেত্রকোনা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ জেলা দল। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে বিকাল ৩ ঘটিকায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল ও বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী ক্রীড়া ব্যক্তিত্ব কামরুন্নেছা আশরাফ।

গত পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলার ফুটবল দল অংশহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com