রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮০ বার পড়া হয়েছে

এক কেজি গাঁজাসহ মো. শাহাব উদ্দিন (৪০) ও মো. মুজিবুর রহমান (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্প।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. শাহাব উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার শেওড়া গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে এবং মো. মুজিবুর রহমান একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া এলাকায় র‌্যাবে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এক কেজি গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন ও মো. মুজিবুর রহমানকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন ও মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com