বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় ইউপি আইন অমান্য করায় চেয়ারম্যান মোশারেফ বহিস্কার!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রে প্রভাব খাটিয়ে কক্ষে প্রবেশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধূরীর স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে ২২ ডিসেম্বর এ আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোশারেফ হোসেন কাশিনগর আলীম মাদ্রাসায় জেডিসি পরীক্ষা-২০১৯ চলাকালে বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে সরকারী নির্দেশনা অমান্য করা এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুর রহমানের সাথে অসৌজন্যমূলক আচরন করেছেন।

জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় সরকার মনে করে সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরীপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোশারেফ’কে তাঁর পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এদিকে চেয়ারম্যান মোশারেফ হোসেনকে বরখাস্ত করায় কাশিনগর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আনন্দ বিরাজ করছেন।

চেয়ারম্যান মোশারেফ হোসেন বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশ আমি হাতে পেয়েছি। আদেশে উল্লেখ থাকে যে ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ইউনিয়ন পরিষদ আইন লঙ্ঘন করেছেন বিধায় তাকে বরখাস্ত করা সহ বরখাস্তের সকল কার্যক্রম মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com