শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে একই স্থানে টানা তিন দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ২৩০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর এলাকায় শুক্রবার ভোর ৪টা থেকে ১০টার মধ্যে পৃথক তিনটি দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ  দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী বিশাল পরিবহনের যাত্রীবাহী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নার্সসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সিলেট জেলার কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)। তাদের মধ্যে জিনাত খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্টাফ নার্স বলে জানা গেছে।

এই ঘটনার উদ্ধার কাজ চলার সময়েই আরেকটি ট্রাক এসে ব্রেক কষতে না পেরে সেটিও খাদে পড়ে যায়। সকাল ১০টার দিকে একই স্থানে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভৈরব থেকে ছেড়ে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও লরি দু’টিই ছিটকে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস ও লরিচালক ছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশা এবং পিচ্ছিল সড়কের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় ইটভাটার ব্যবসায়ী ও মাটি ব্যবসায়ীদের উপর ক্ষোভ প্রকাশ করে সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিচ্ছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com