বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পিইসি-জেএসসি-জেডিসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন।

বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বেলা ১২টায় স্ব-স্ব কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে জেএসসি-জেডিসির ফল প্রকাশিত হবে।

সূত্র জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboard.gov.bd সাইট থেকেও রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন’র মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট-শিটের সফট কপি পাওয়া যাবে। বোর্ড হতে হার্ড কপি সরবরাহ করা হবে না।

এছাড়া বেলা আড়াইটা থেকে সব জেলা, উপজেলা বা থানায় স্ব-স্ব পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে।

ইন্টারনেট ও মোবাইলে ফল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়। বেলা ১২টায় প্রাথমিক ও আড়াইটায় অষ্টমের ফল পাওয়া যাবে।

DPE পরীক্ষার ফল :
DPE<space>STUDENT ID<space>YEAR & SEND TO 16222
Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222

EBT পরীক্ষার ফল :
EBT<space>STUDENT ID<space>Year & SEND TO 16222
Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222

JSC পরীক্ষার ফল :
JSC<space>BOARD<space>ROLL<space>YEAR & SEND TO 16222
Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222

JDC পরীক্ষার ফল :
JDC<space>MAD<space>ROLL<space>YEAR & SEND TO 16222
Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222

গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। দেশব্যাপী সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হয়। এসময় বহিষ্কৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেন উচ্চ আদালত।

অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়। সূচি অনুযায়ী, ২ থেকে ১১ নভেম্বর তাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর নেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com