রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৫১৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। নিজবাড়ি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ আফজাল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আশফাকুল ইসলাম টিটু।

তিনি ছিলেন রাজনীতির সৌন্দর্য্য। পরিচ্ছন্ন, সৎ ও সাহসী রাজনীতিবিদ। তাকে বলা হতো বিউটি অব পলিট্রিক্স। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন বড় মাপের রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন গুণী রাজনীতিককে হারাল। এ অভাব কোনো দিন পূরণ হবার নয়।

‘রাজনীতির সৌন্দর্য্য হিসেবে পরিচিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এমন মন্তব্য উঠে আসে বক্তাদের মুখ থেকে।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহেমেদ সাদী। পৌর মেয়র মো. মাহামুদ পারভেজ, কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনাযতে করিম অমি, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। পরে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৈয়দ আশরাফ গত বছরের ৩ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com