৫০ পিস ইয়াবাসহ মো. সবুজ মিয়া (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর পাগলাকান্দা এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। মো. সবুজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসুদিয়া পশ্চিমপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর পাগলাকান্দা এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. সবুজ মিয়াকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে ইয়াবা বিক্রয়ের নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. সবুজ মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।