কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষর অধিদপ্তরের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডা: আ.ন.ম নৌশাদ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মুনীর আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়াম্যান মহসিন খান প্রমুখ। এছাড়া বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। অনুশষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বদরুল হুদা সোহেল।