শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাযা’র নামায অনুষ্ঠিত

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৫৭৮২ বার পড়া হয়েছে

দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ জানাযা’র নামায কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা’র নামাযের নির্ধারিত সময় (৩০ জানুয়ারী) দুপুর ২টা থাকলেও বেলা ১২ টার পর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে শোলাকিয়া মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। দুপুর ২টায় নামায অনুষ্ঠিত হওয়ার আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণ ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বক্তব্য রাখেন।

এর আগে গতকাল রাতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানাযার নামাযে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেছে। জানাযার নামায পড়িয়েছেন মরহুমের দ্বিতীয় পুত্র আনজার শাহ তানিম। পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র দেশের সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করেছেন। এদিকে দ্বিতীয় জানাযার নামায অনুষ্ঠিত না হওয়ায় আরোও হাজার হাজার মুসল্লি নামাযে অংশগ্রহণ করতে পারেনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২৫ জানুয়ারি) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে নেয়া হয়। ডা. তাহসিন সালামের তত্বাবধানে থাকা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর শারীরিক অবস্থা মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সংকটাপন্ন অবস্থায় উপনীত হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম।

এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন। ব্যাংককে চিকিৎসা শেষে দুই মাস ৩ দিন পর গত ১৪ ডিসেম্বর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশে ফিরেন। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত। তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি দুই পুত্র, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com