রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

গুরুদয়াল সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপন করা হবে: কলেজ উপাধ্যক্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৩ বার পড়া হয়েছে
দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ শিক্ষার্থীদের জানানোর জন্যই এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এই পরিপ্রেক্ষিতে আজ (১লা ফেব্রুয়ারী) সকাল ১২ ঘটিকায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমনের নির্দেশনায় ছাত্রলীগের একটি দল অধ্যক্ষের কাছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপনের দাবি নিয়ে যায়। পরে অধ্যক্ষের অনুপস্থিতিতে তারা কলেজের উপাধ্যক্ষের সাথে এ বিষয় নিয়ে কথা বলেন। এছাড়া জেলা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের  দীর্ঘ দিনের দাবী, গুরুদয়াল সরকারী কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপনের বিষয়টির অগ্রগতি সম্পর্কেও জানতে চান তারা।
উপাধ্যক্ষ জানান, ইতিপূর্বে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপনের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগ আমাদের অবহিত করলে, আমরা ম্যূরাল স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয় কে একটি চিঠি দেই। খুশির খবর হচ্ছে মন্ত্রণালয় উক্ত চিঠির প্রেক্ষিতে আমাদেরকে ম্যূরাল স্থাপনের অনুমতি প্রদান করে ফিরতি একটি চিঠি পাঠিয়েছে। আমরা অতি শীঘ্রই কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপন করবো।
এছাড়া তিনি ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপনের দাবির বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরাও জরুরী। আমরা এ বিষয়টিও দেখছি।
জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক সাইফ জামান রাফি জানান, “কিশোরগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপন করতে সম্মত হয়েছে। মুজিব বর্ষ হিসেবে এটি কলেজ কর্তৃপক্ষের প্রথম উপহার। আর দ্বিতীয় উপহার হিসেবে কলেজে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ পাবো বলে আমরা আশাবাদী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com