রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৬৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে ৫০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পড়ে গেছে। এতে প্রায় সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com