বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

একজন সাংবাদিকও প্রশিক্ষনের বাইরে থাকতে পারবে না-বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৬৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) কিশোরগঞ্জ কালেক্টরেট মিলনায়তনে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, যতোদিন পৃথিবী থাকবে, রাষ্ট্র থাকবে, ততদিন সাংবাদিকতা থাকবে। সমাজের যে কোনো অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা ভ্যানগার্ড হয়ে কাজ করবেন। এ সময় তিনি সারা দেশে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ করা হচ্ছে জানিয়ে বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সব সাংবাদিককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল-মাসউদ বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় কিশোরগঞ্জের ৪৬ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com