বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ জেলায় রাগবি প্রতিযোগিতা

আল-আমিন সবুজ
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৪ বার পড়া হয়েছে

“মুজিববর্ষের অঙ্গীকার, মাদক রুখবে খেলোয়াড়” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ উপজেলায় শেষ হলো নারী রাগবি প্রতিযোগিতা। করিমগঞ্জ উপজেলা বালিকা দলকে ১০-৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ সদর বালিকা দল।

আসন্ন জাতীয় নারী রাগবি প্রতিযোগিতাকে সামনে রেখে ৪ দিনের প্রশিক্ষণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস কিশোরগঞ্জ। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত রাগবি কোচ রেদওয়ানুল খায়ের রাহাত। বিভিন্ন উপজেলার ৩২ জন আগ্রহী বালিকা এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর এবং করিমগঞ্জ উপজেলার মধ্যকার প্রতিদ্ব›দ্বী এই ম্যাচে ১০-৫ পয়েন্টে জয় পায় সদর উপজেলা।

 

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়া। প্রতিযোগিতা শেষে ১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করা হয়। আগামী ৮ ফেব্রæয়ারি ঢাকায় শুরু হতে যাওয়া জাতীয় রাগবি প্রতিযোগিতায় এই দশজন প্রতিযোগী কিশোরগঞ্জ জেলা দলের প্রতিনিধিত্ব করবে। জেলা দলের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা জানান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী।

 

এর আগে দ্বিতীয় জাতীয় নারী রাগবি প্রতিযোগিতায় রানার্স আপ এবং তৃতীয় জাতীয় রাগবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলো কিশোরগঞ্জ জেলার বালিকা দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com