শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী ৩১,৪০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, ৬৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২২ বার পড়া হয়েছে

চীন থেকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩১ হাজার চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।

শুক্রবার পর্যন্ত বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি তথ্য জানায়।

নতুন করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন। এছাড়া হংকংয়ে ২২ জন আক্রান্ত ও একজনের মৃত্যু এবং ম্যাকাওয়ে ১০ জন আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যেখানে গত ডিসেম্বর থেকে নতুন ধরনের করোনাভাইরাস থেকে অসুস্থতার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়।

বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা:

জাপান: ৮৬ জন

সিঙ্গাপুর: ৩০ জন

থাইল্যান্ড: ২৫ জন

দক্ষিণ কোরিয়া: ২৪ জন

অস্ট্রেলিয়া: ১৪ জন

জার্মানি: ১৩ জন

তাইওয়ান: ১৬ জন

মালয়েশিয়া: ১৪ জন

যুক্তরাষ্ট্র: ১২ জন

ভিয়েতনাম: ১২ জন

ফ্রান্স: ৬ জন

সংযুক্ত আরব আমিরাত: ৫ জন

কানাডা: ৪ জন

ভারত: ৩ জন

যুক্তরাজ্য: ৩ জন

ফিলিপাইন: আক্রান্ত ৩ জনের মধ্যে মৃত্যু ১ জনের

রাশিয়া: ২ জন

ইতালি: ২ জন

বেলজিয়াম: ১ জন

নেপাল: ১ জন

শ্রীলঙ্কা: ১ জন

সুইডেন: ১ জন

স্পেন: ১ জন

কম্বোডিয়া: ১ জন

ফিনল্যান্ড: ১ জন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com