রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে দেশ গড়ার কাজে আত্বনিয়োগ করতে হবে-কৃষিবিদ সমীর চন্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে দেশ সেবায় আত্বনিয়োগ করতে হবে। তাই ওয়ার্ড, ইউনিয়ন কমিটির গঠনের মাধ্যমে তৃণমুলে কৃষক লীগকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার সাথে কৃষকরা সরাসরি যোগাযোগ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ সরকার কৃষকদেরকে যে ভর্তুকি দেয়, তা সঠিকভাবে প্রকৃত কৃষকদেরকে মাঝে পৌঁছে দেয়ার জন্যে কৃষকলীগের নেতাকর্র্মীদের ভুমিকা রাখতে হবে। আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কৃষক লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ।

সভাটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিনামুল্যে কৃষকদের মাঝে স্বাস্থ্যসেবার কার্যক্রম উদ্বোধন ও বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছ বিতরণ করেন প্রধান অতিথি কৃষিবিদ সমীর চন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com