শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মাদকের গডফাদার আটক!

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১২১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা মোড় এলাকা থেকে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২ হাজার টাকার জাল নোট’সহ মাদকের গডফাদার কাজল (৪৫) কে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

বুধবার (৪ মার্চ) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পে প্রেস বিফিং করে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বগান এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সেমতে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলায় আসামী কাজল (৪৫) এর ভাড়া বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে আসামী কামরুল ইসলাম কাজলকে আটক করা হয়। আসামী কাজল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিদার এলাকার মৃত আকরাম আলীর ছেলে। এসময় তাকে ও তার ঘর তল্লাশী করে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বাগান এলাকা থেকে প্রথমে সে গাঁজাগুলো সংগ্রহ করে ট্রাকযোগে নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করার জন্যে অভিনব পদ্ধতি অবলম্বন করে বাজারের প্লাস্টিকের ব্যাগে ০১ কেজি করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য বহন করে নিয়ে যায়। ইতিপূর্বে তার বিরুদ্ধে আরও ৩টি মাদকের মামলা রয়েছে। র‌্যাব আরও জানিয়েছে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এগার লক্ষ দশ হাজার টাকা।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com