রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

“নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল ’’- সৈয়দা জাকিয়া নুর লিপি, এমপি

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৮১১ বার পড়া হয়েছে

‘‘নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল” কেননা দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। আমি পৃথিবীর যেখানেই যাই মাথা উচু করে বলতে পারি, আমি বাংলাদেশের মেয়ে,বাংলাদেশের নাগরিক। গতকাল রোববার (৮ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় কিশোরগঞ্জ-১ (হোনেপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য, প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নুর লিপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর এএসপি সার্কেল মোঃ সোনাহর আলী, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব শাজাহান পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম,অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা বেগম, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান,যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফয়েজ ওমান খান, হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন অপু প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রোরবার সকাল ৯টায় তিনি উপজেলার গলাচিপা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম (আইসিটি) ভবনের উদ্বোধন করেন। সকাল ১১টায় তিনি উপজেলা ভ’মি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে একই দিনে মাধখলা ফাজিল মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান, পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে উপজেলা সাহেবের চর নদী ভাঙ্গন কবলিত এলাকায় সুরক্ষা বাঁধ নির্মান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

দিন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোরগঞ্জ-১(হোনেপুর-কিশোরগঞ্জ সদর)আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং তাদের প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন আন্তরিকভাবে কাজ করা অঙ্গীকার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com