সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

রংপুরে জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করলো কারুপণ্য

এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুর
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৬৬৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুর মহানগরীতে বিনামূল্যে ১০ লাখ মাস্ক এবং এক লাখ লিফলেট বিতরণের কাযর্ক্রম শুরু হয়েছে।

কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় গতকাল দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড়ে মাস্ক বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। সচেতনতামূলক এই কার্যক্রমে নিজস্ব উৎপাদিত দশ লাখ মাস্ক সরবরাহ করেছে কারুপণ্য রংপুর লিমিটেড। আর এক লাখ লিফলেট দিয়েছে লাজফার্মা ।
উদ্বোধনী অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের উপদেষ্টা, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, টিআই (প্রশাসন-ট্রাফিক বিভাগ) দেলোয়ার হোসেন, মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির নেতা এনামুল হক এনামসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় রংপুর নগরীর প্রত্যেক বিভিন্নস্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com