রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর এর আনুষ্ঠানিক উদ্বোধন

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫২৬ বার পড়া হয়েছে

জাতির জনকের জন্মশতবার্ষিকীতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও জরুরী বিভাগের চিকিৎসা কার্যক্রম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মুজিববর্ষের প্রথম দিনে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির এই পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এম.পি।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক, উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ ছাড়াও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে হাসপাতালটিতে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, চক্ষু, কার্ডিওলজিসহ ৯টি বিভাগ চালু করা হয়েছে। ফলে হাসপাতালটির পূর্ণাঙ্গরূপে যাত্রা শুরুর পথে আরো একধাপ এগিয়ে গেলো। এর আগে গত বছরের ১৫ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু হয়।

৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে ২০১২ সাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com