কিশোরগঞ্জ সদরের সতাল এলাকা থেকে গাঁজা সেবনের দায়ে একজন মাদক সেবনকারীকে সাত দিন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সতাল এলাকায় একজন মাদক সেবনকারী মাদক সেবন করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক সেবনকারী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সতাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী চান্দু মিয়া (২৮), পিতা-মৃত আঃ রহমান, সাং-সতাল, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গাঁজা সেবন করার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উক্ত আসামীকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড পাঁচশত টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।