শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা শুরু করেছে পুলিশ, সাবান ও মাস্ক বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৩৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্বোগে সাবান ও মাস্ক বিতরণের পাশাপাশি শুরু হয়েছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাসপাতাল চৌরাস্থায় ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সমূহে রং দিয়ে নিরাপদ দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান,এস আই মনির হোসেন, এস আই দ্বীন ইসলাম,এস আই সাকিব আহাম্মেদ, আওয়ামীলীেগ নেতা তাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মোঃ বাদল খন্দকার প্রমুখ।
জানাযায়, দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন দোকানে ও হাট-বাজারে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সমূহে রং দিয়ে নিরাপদ দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকাসহ সচেতনতামূলক প্রচারনা চালায় পুলিশ । এ সময় খেটে খাওয়া মানুষের হাতে সাবান ও মাস্ক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী। করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে জনসাধারনকে সচেতন করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী জানান, জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধের দোকানগুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন ব্যবহারে মাধ্যমে মরণব্যাধি করোনাভাইরাসে জনসচেতনতা সৃষ্টি করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com