রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

কিশোরগঞ্জে ৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন’সহ আটক ১

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের আখড়া বাজার পিটিআই গলি এলাকা থেকে ৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাত সাড়ে বারটায় কিশোরগঞ্জ মডেল থানাধীন আখড়া বাজার পিটিআই এলাকাস্থ জনৈক গোলাম মাওলা (৬০) এর বিল্ডিং বাড়ির ভিতর আসামী মোঃ সাইফুল ইসলাম রফিক (৩৮), পিতাঃ গোলাম মাওলা, সাং- আখড়া বাজার পিটিআই গলি, থানা ও জেলা- কিশোরগঞ্জ এর শয়ন কক্ষের দক্ষিন পার্শ্বে অবস্থিত পারটেক্সের সকেসের ভিতর হইতে ৮০ (আশি) পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং মাদক বিক্রয়ের নগদ ৩২ হাজার টাকা’সহ আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com