রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মের ১২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলীর সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তাড়াইল উপজেলাতেও একই সময়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় আগামী সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক আয়োজন নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ বর্ষব্যাপী আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com