রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক

কিশোরগঞ্জে র‌্যাবের কঠোরভাবে জোরদার নির্দেশনা ও সতর্কতামূলক প্রচারণা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৭২৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন স্থানে কঠোরভাবে জোরদার নির্দেশনার পাশাপাশি টহল গাড়ী ও মোটর সাইকেলযোগে সতর্কতা ও প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ৬১ হাজার ১৪৪ জনেরও অধিক লোক মারা গেছে এবং ১১ লক্ষ ৪১ হাজার ১১২ জনেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৭০ জন লোক আক্রান্ত হয়েছে এবং ৮ জন মৃত্যু বরণ করেছে। র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে এবং অত্র ক্যাম্পের র‌্যাব সদস্যগণের সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক মহড়া টহলগাড়ী ও মটর সাইকেলযোগে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন একরামপুর মোড় থেকে শুরু হয়ে পুরান থানা, ষ্টেশন রোড, গৌরাঙ্গবাজার মোড়, কালিবাড়ি মোড় দিয়ে, আখড়া বাজার ব্রীজ,ঈশা খাঁ রোড হয়ে জাহাঙ্গীর মোড়ে এসে শেষ হয়। পরবর্তীতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোরভাবে জোরদার নির্দেশনার পাশাপাশি সতর্কতা ও প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়। অতঃপর ২ হাত দূরত্ব বজায় রেখে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় বিক্রয় করতে হয় তার দিক নির্দেশনা প্রদান করেন এবং বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি না করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেন।

 

পরবর্তীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনামূলক দিক নির্দেশনা দেন এবং মাইকিং এর মাধ্যমে জনগণকে আরো বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com