শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কমলগঞ্জে চুতর্থ দিনে বিশেষ অভিযানে ১০টি মামলা, ৫২০০ টাকা জরিমানা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫২৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মত মৌলভীবাজারের কমলগঞ্জে দোকানপাট বন্ধ, লোক সমাগম বন্ধসহ বাজার পর্যবেক্ষণে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে ১০টি মামলা করা হয়। রোববার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কমলগঞ্জের মুন্সীবাজার ও শমশেরনগর বাজারে এ অভিযান চলে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলের অংশ গ্রহনে এ অভিযান চলে। অভিযানে এক পর্যায়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এসে যোগ দেন। অভিযানকালে বিনা কারণে মোটরসাইকলে নিয়ে ও হেলমেট বিহিন চলায় ১৮৬০ দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ উপধারায় ৯ মোটরসাইকেল আরোহী ও একজন দোকানদারের মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক আরো বলেন, এ উপজেলাবাসীর সু-রক্ষায় তিনি বাহিনী ও সংবাদকর্মীরা মিলে প্রতিদিনই বিশেষ পর্যবেক্ষণ করছেন। এসময় নিয়ম না মানায় কিছু দোকানী ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আগামীতে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com