সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করোনা কেড়ে নিল দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের প্রাণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৭৩৯ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান আজ সোমবার সকালে মারা গেছেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহুমুদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হয়েছিলেন জালাল সাইফুর রহমান। তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

জালাল সাইফুর রহমানের অকাল মৃত্যুতে শোক জানিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম আজ সকালে এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ জালাল ভাই Jalal Saifur Rahman আপনার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায়না। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে যখন দাম্পত্য জীবন শুরু করি বান্দরবনের সরকারি আবাসিক ভবনে আপনাকে প্রতিবেশি হিসেবে পেয়েছিলাম। আপনি তখন থানছির ইউএনও। আপনার আর ভাবীর স্নেহ- সান্নিধ্য আমাদের নতুন জীবনকে আনন্দময় করে তুলেছিল। সেই থেকে স্নেহ ভালোবাসার সেই সম্পর্কে কোন ছেদ পরেনি। আজ মৃত‍্যু আপনাকে ডেকে নিল চির না ফেরার দেশে।

যদিও করোনায় আপনার মৃত‍্যু হয়েছে কিন্ত আমি বিনাদ্বিধায় বলব সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মৃত‍্যু হয়েছে। দুদকের নিয়োগের বিশাল যজ্ঞ আপনি নিজ হাতে সামলেছেন। রাত-দিন বিরামহীন কাজ করেছেন, ছুটেছেন, মানুষের সংস্পর্শে এসেছেন, করোনা আক্রান্ত হয়েছেন।

আত্মচিন্তা না করে দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন আমৃত‍্যু। এই সমাজে, কালে, দেশে আপনার মত মানুষদের যেখানে আরো বেশি বেশি প্রয়োজন সেখানে আপনার এইভাবে অসময়ে চলে যাওয়া আমাদের ক্ষতিকে, ক্ষতকে আরো গভীর করেছে। ভালো থাকবেন ওপারে।

ওপরওয়ালা ভালো জানেন আমাদের জাতীয় জীবনের জন্য কতটা বিভীষিকা নিয়ে আসছে করোনা ভাইরাস! আমরা সবাই সচেতন হই, ঘরে থাকি। অহেতুক ঘুরাঘুরি করে নিজের, পরিবারের, সমাজের এবং দেশের ক্ষতির কারন না হই।

আল্লাহ্ সবাইকে হেফাজত করুন আর জালাল ভাইয়ের আত্মাকে শান্তিতে রাখুন, আমীন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com